অপহরণ মামলার আসামী আব্দুল হোসেন (২৩) র্যাব-১০ কর্তৃক রাজধানীর গেন্ডারিয়া হতে গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।
গত ১৪/০৫/২০২৫ ইং তারিখ সকাল অনুমান ০৯.১৫ ঘটিকার সময় ভিকটিম (১৬)’কে তার যশোরের নিজ বাড়ি হতে কলেজে যাওয়ার পথিমধ্যে শংকরপুর নতুন বাসষ্ট্যান্ড এলাকায় পৌছালে আসামী মো: আব্দুল হোসেন (২৩)’সহ অপরাপর আসামীগণের সহায়তায় ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম এর মা বাদী হয়ে যশোর জেলার কোতোয়ালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত অপহরণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
গতকাল ১৯/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ২০.১০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানাধীন দীননাথ সেন রোড এলাকায় অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতোয়ালী থানার এফআইআর নং- ০৬, তারিখ- ০২/০৬/২০২৫ খ্রি., ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর এজাহারনামীয় পলাতক আসামী মো: আব্দুল হোসেন (২৩), পিতা- খোকন মোল্যা, সাং- সিদ্ধিপাশা, থানা- অভয়নগর, জেলা- যশোর’কে গ্রেফতার করে এবং তার তথ্যমতে ভিকটিম (১৬)’কে উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামী ও ভিকটিম’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।