*মুন্সীগঞ্জ লৌহজং হতে ৫০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী র্যাব-১০ কর্তৃক গ্রেফতার।*
গত ২৫/০৬/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমান ১৮.০৫ ঘটিকায়* র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে *মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন হলদিয়া গোয়ালিমান্দ্রা বাজার এলাকায়* একটি অভিযান পরিচালনা করে *আনুমানিক ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা মূল্যমানের ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ ০১ জন মাদক* ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম *মোঃ সালাম (৩৮),* পিতা- হারুন শেখ, সাং- বেলতলি, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলার লৌহজংসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।