১ জুলাই-২০২৫ তারিখ মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে,২০২৪ এর জুলাই-আগষ্ট গণ অভ্যুথানে শহীদ, আহত ও পুঙ্গুত্ব বরণকারীদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন- হাফেজ ইজাজ আহমাদ নাবিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন - ডঃ মোঃ জাহাঙ্গীর আলম,আমির- গাজীপুর জেলা জামায়াতে ইসলামী ও গাজীপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী।
বিশেষ অতিথি ছিলেন- মাওঃ মোঃ নুরুল ইসলাম,আমির-শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামী।আরো উপস্থিত ছিলেন মাওলানা জাহাঙ্গীর কবির, নায়েবে আমির,শ্রীপুর উপজেলা । ডঃ মো: আনিসুজ্জামান, আমির-শ্রীপুর পৌরসভা। মোঃ আফজল হোসেন খান, সভাপতি-শ্রীপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন। মোঃ আইয়ুব আলী, সভাপতি- গাজীপুর ইউনিয়ন। মাওলানা আমিনুল ইসলাম, আমির- বরমী ইউনিয়ন। জুবায়ের সরকার, আমির- তেলিহাটি ইউনিয়ন। অধ্যক্ষ- মাওঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক- গোসিংগা ইউনিয়ন।
এছাড়াও অনুষ্ঠানের বক্তব্য রাখেন শহিদ শরিফুল ইসলামের পিতা জনাব মোঃ শুক্কুর আলী, হাবিবুর রহমান,সেক্রেটারি- ছাত্রশিবির শ্রীপুর উপজেলা। হাসান হাবিব,জুলাই যোদ্ধা ও ছাত্রনেতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় বলেন বিগত সরকার বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার চেষ্টা করেছিল। বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিচ্ছে না, তারা যেন প্রতিটি জুলাই যোদ্ধার খোঁজখবর নেন।বর্তমান সরকার যেন আগে স্হানীয় নির্বাচন দিয়ে তাদের সততা প্রমাণ করেন।
অনুষ্ঠানে হাজার হাজার লোকের সমাগম হয়েছে।আলোচনা শেষে জুলাই যোদ্ধারদের স্মরণে দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
দ্বৈতভাবে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ডা. জসিম উদ্দিন,সেক্রেটার-শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামী ও অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ,সহ-সেক্রেটারী, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামী।অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান,সহকারী সেক্রেটারি, গাজীপুর জেলা জামায়াতে ইসলামী।