সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে অসত্য ও অপপ্রচার ছড়ানোর অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন 'চ্যানেল আর' সম্পাদক মোঃ রবিউল আওয়াল। অদ্য ০৪ জুলাই ২০২৫ শুক্রবার রাতে সম্পাদক নিজে উপস্থিত হয়ে এ সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তেঘরিয়া ইউনিয়ন রাজেন্দ্রপুরের আলিয়া পাড়া গ্রামের নুর আলম, নুর আলমের স্রী পারভিন আক্তার, ভাগিনা শাহাদাত হোসেন কে অভিযুক্ত করা হয়।
জিডির সূত্র ধরে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযুক্তরা তাদের ব্যাক্তিগত ফেসবুক আইডি Parvin Akter, Shahadat hossain, Haji alam নামের আইডি থেকে মানসম্মান হানিকর বিভিন্ন পোস্ট করে অসত্য ও অপপ্রচার চালাচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগ করা হয়েছে। অভিযোগ কারী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অভিযুক্ত নুর আলম আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মাটি কাটা, জমি জবরদখল, আওয়ামী লীগের দোসর নুর আলম আঙ্গুল ফুলে কলা গাছ, আওয়ামী লীগের দোসর প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, শিরোনামে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে ব্যক্তিগতভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য তার স্ত্রী পারভিন আক্তার, তার ভাগিনা শাহাদাত হোসেন, এবং সে নিজে আমার বিরুদ্ধে অপ্রচার করতেছে। মানহানি করার লক্ষেই এ ধরনের অপপ্রচার ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আইনী প্রক্রিয়ার মাধ্যমে এ অপপ্রচারের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, 'চ্যানেল আর' সম্পাদক এর বিরুদ্ধে ফেসবুকে অসত্য ও অপপ্রচার এবং আপত্তিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ এসেছে।” এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। বিষয়টি অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।