সুলতান আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর: ১৯ জুলাই জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস যৌথ উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান এর বর্ষপূর্তি পালন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পর্যায়ে "২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা" যুব ভবন, শেরপুরে অনুষ্ঠিত হয়।
আয়োজিত এ অনুষ্ঠানে শেরপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ জাহিদ হাসান প্রিন্স এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান, জেলা কালচারাল অফিসার মো: আতিকুর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজন এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সৃজনশীল প্রকাশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন গ্রাফিতি সরেজমিনে পরিদর্শন করেন এবং বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন।