স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ রাজেন্দ্রপুরে বৃহস্পতিবার (২৪ জুলাই) মাগরিব বাদ 'চ্যানেল আর' এর কার্যালয়ে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এক দোয়া ও মিলাত মাহফিল অনুষ্টিত হয়।
'চ্যানেল আর' চেয়ারম্যান মোঃ রবিউল আওয়াল এর সভাপতিত্বে 'চ্যানেল আর' এর জামালপুর জেলা প্রতিনিধি লুৎফুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি রাকিবুল আউয়াল পাপুল, গাজীপুর জেলা প্রতিনিধি কবির আকন্দ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল ইমরান, ক্রীড়া সাংবাদিক আলিফ আল অপূর্ব সহ চ্যানেল আর এর সকল সাংবাদিকবৃন্দ মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় আহত এবং নিহতদের দোয়া কামনায় অংশগ্রহণ করেন।
'চ্যানেল আর' এর চেয়ারম্যান মোঃ রবিউল আওয়াল বলেন, এই দুর্ঘটনায় আমরা জাতি হিসেবে গভীরভাবে মর্মাহত। যারা অকালে প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য লাভ হোক এই কামনা করি। একই সঙ্গে আমরা চাই, ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা যেন আর না ঘটে। এজন্য প্রয়োজন জনসচেতনতা ও নিরাপত্তা নিশ্চয়তা। অনুষ্ঠানে সবাই বিমানের নিরাপত্তার উপর গুরুত্ব আরোপ করেন এবং এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।