আ.ন.ম.লুৎফুর রহমান (জামালপুর): ৫ আগস্ট আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের পতনে সারাদের ন্যায় ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে আনন্দ উল্লাস ও বিজয় র্যালিসহ সমাবেশ করেছে জেলা বিএনপি।
বুধবার (৬ আগস্ট) বিকেলে শহরের ফৌজদারি মোড়ে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় বিজয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক, মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর প্রমুখ।পরে জামালপুর শহরের তমালতলা মােড়ে ছাত্র জনতার জুলাই আন্দোলরে শ্লোগান ও বিএনপির সুদিন ফিরে আসবে বলে বক্তারা তাদের বক্তব্যে তোলে ধরেন। আনন্দ উল্লাস ও বিজয় র্যালিতে জামালপুরের প্রতিটি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।