রাতুল গাজী নলছিটি (ঝালকাঠি): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, নলছিটি শহর শাখার উদ্যোগে নয়টি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও তৃণমূলভিত্তিক করতে এ সভার আয়োজন করা হয়। শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০টায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের যুবদল নেতারা অংশ নেন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদল নেতা জিএম সবুর কামরুল, কেন্দ্রীয় কমিটির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন, কেন্দ্রীয় যুবদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম তুহিন, সদস্য সচিব মোঃ আনিচুর রহমান তাপু, যুগ্ম-আহ্বায়ক মোঃ এনামুল হক সাজু প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সালাউদ্দিন শাহীন , সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম লাভলু, যুগ্ম-আহ্বায়ক মোঃ জিয়াউল কবির মিঠুসহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে এবং তরুণ সমাজকে সংগঠিত করতে শক্তিশালী ওয়ার্ড কমিটি গঠন জরুরি। যোগ্য ও নিবেদিতপ্রাণ কর্মীদের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে সংগঠনকে আরও গতিশীল করা হবে। সভা শেষে নয়টি ওয়ার্ড কমিটি গঠনের প্রক্রিয়া দ্রুত সম্পন্নের লক্ষ্যে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।