আল ইমরান (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের করিমগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শহিদুল ইসলাম অনিক (২৩) নিহত হয়।
নিহত শহিদুল ইসলাম অনিক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক এর ছোট ছেলে। সে একজন জুলাই যোদ্ধা ছিল।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত ১২ টার পর, করিমগঞ্জ হতে ফেরার পথে, জঙ্গল বাড়ি মহিলা কলেজের সামনে এ-ই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত অনিক ও তার বন্ধুদের সাথে, বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠান হতে তার বন্ধু আবু সাঈদের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলো। জাফরাবাদ বাগান বাড়ী এলাকায় অন্য একটি মোটরসাইকেলকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়দের সহযোগিতায় কিশোরগঞ্জ পপুলার হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ভোর ছয়টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মোটরসাইকেল চালক কিশোরগঞ্জ শহরের উকিলপাড়ার টিটু মিয়ার পুত্র আবু সাঈদ গুরুতর আহত হয়ে বুকের ও কোমরের হাড় ভাঙা অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
জুলাই যোদ্ধা অনিকের অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।