আ.ন.ম.লুৎফর রহমান (জামালপুর): জামালপুরের নান্দিনা বাজার থেকে রুকন নামে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। পরিবার জানিয়েছে, গত ১৪ আগস্ট ২০২৫ ইং তারিখে নান্দিনা বাজার জনতা মোড় থেকে মা-বাবার সঙ্গে রাগ করে সে চলে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ রুকনের পিতার নাম মো. কুদ্দুস এবং মাতার নাম হোসনা বেগম। তিনি নান্দিনার রাজিব রেস্টুরেন্টে চাকরি করতেন। তার স্থায়ী ঠিকানা রংপুর জেলার বাড়ি এলাকায়।
রুকনের মা হোসনা বেগম বলেন,
"আমরা আত্মীয়-স্বজন ও পরিচিত সবার সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু এখনো তার কোনো খবর পাইনি। আমরা খুব চিন্তিত।"
এ ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে। পুলিশ বলছে, নিখোঁজ ডায়েরি করা হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাব।
নিখোঁজের সময় রুকনের পরনে ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট। তার কোনো সন্ধান পেলে ০১৭০৮৫৭১৫২৩, ০১৭৫৪৩৩১৩৬১ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।