নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় বিশেষ অভিযানে বিদেশি একটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২।
র্যাব-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১৭ আগস্ট রাতে এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আটকৃত হলেন ১. সাইদুল ইসলাম @ স্বপন (৩০) ২. মোঃ রায়হান (৪০) ৩. মোঃ মেহেদী হাসান ইউসুফ (৩৮) ৪. আবুল হাসেম (৬৪) ৫. জুয়েল মিয়া। অভিযানে আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা অবৈধ অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার ও বিক্রি করত।
র্যাব সূত্রে আরও জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও র্যাবের এ অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।