কবির আকন্দ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ ২১ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার বেলা ১১ঃ০০ ঘটিকার সময় শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয় হতে উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে আগত সকল আনসার ভিডিপি সদস্যদের মধ্যে বৃক্ষের চারা বিতরণপূর্বক রোপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ব্যারিস্টার সজিব আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জনাব আবু বক্কর সিদ্দিক সাহেব। আরো উপস্থিত ছিলেন আনসার ভিডিপি ট্রেনিং ইন্সট্রাক্টর (টিআই) জনাব মোঃ জাহিদুল ইসলাম শান্ত।
মূলতঃ গাজীপুর জেলা আনসার ভিডিপি অফিস এর আওতায় সমগ্র গাজীপুর জেলার ৫ টি উপজেলার ৩৯ টি ইউনিয়ন ও ৩ টি পৌরসভায় একযোগে বৃক্ষরোপণ করা হয়। এতে সর্বমোট ১৬৮০ টি প্রজাতির ফলজ,বনজ ওষুধি গাছের চারা রোপণ করা হয়।এদিকে শ্রীপুর উপজেলায় সর্বমোট ৪০০টি ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়।
এই বৃক্ষরোপণ অভিযানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল " শান্তিতে বনায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি "।
অনুষ্ঠানটিতে শ্রীপুর উপজেলার প্রতিটি ওয়ার্ড থেকে আগত আনসার ভিডিপি দলনেতা দলনেত্রী সহ সকল আনসার ভিডিপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।