জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর জে.জে.কে.এম.গার্লস হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে।
২৪ আগস্ট দুপুরে বরখাস্তকৃত প্রিন্সিপাল আ: সালামকে পূণ: নিয়োগ দেয়ার খবরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই কর্মসূচির সাথে একাত্বতা ঘোষণা করেছে স্থানীয়রাও। বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপিও প্রদান করেছে।
২০২০ সালে আন্ত:নগর তিস্তা ট্রেনের কেবিনে প্রাক্তন এক শিক্ষার্থীর সাথে আপত্তিকর অবস্থায় ওই প্রিন্সিপাল জিআরপি পুলিশের হাতে আটক হন। এ ঘটনায় আ’লীগ সরকার অভিযুক্ত প্রিন্সিপালকে বরখাস্ত করে। বর্তমানে কিছু অসাধু রাজনৈতিক দলের নেতাদের সাথে আতাতের মাধ্যমে পূণ: নিয়োগের খবরে বিক্ষুব্ধ শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসি ফুসে ওঠেছে।