জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মাস্টার ওরফে নূরুল হাজী ২৪ আগস্ট রোববার দুপুরে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি... রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যকালে তিনি স্ত্রী ৩ ছেলে ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুমের নামাজে জানাজা রোববার দিবাগত রাত ৯টায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে চারাইলদার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।