সুলতান আহমেদ ময়না শেরপুর প্রতিনিধি:শেরপুরে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে সদর উপজেলার তুলশীমালা ট্রেনিং কাম-কম্পিউটার ল্যাবে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফেজা জেসমিন।
আয়োজকরা জানান, এ প্রশিক্ষণ কর্মসূচি হিজড়া জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, স্বনির্ভরতা অর্জন ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শেরপুর জেলার হিজড়া সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন।