চীফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তমা প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা আজ বেলা ১১ টায় সকালবাজারস্থ তালুকদার মার্কেটে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া।
আলোচনায় সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। আলোচনা সভা সঞ্চালনা করেন জামালপুর জেলা শাখার সাবেক ছাত্রনেতা ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক বিষ্ণু চন্দ্র মন্ডল। এছাড়াও জামালপুর শহর উপজেলা ও ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী আলোচনা সভায় উপস্থিত ছিলেন। সারা দেশে ন্যায় জামালপুরেও বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা শেষে দোয়া ও তবারক বিতরণ করা হয়।