চীফ রিপোর্টার: জামালপুরের মাদারগঞ্জে তৃতীয় লিঙ্গ (হিজড়া) গোষ্ঠীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় মাদারগঞ্জ মডেল থানার সামনে তৃতীয় লিঙ্গ (হিজড়া) ও ছাত্র সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাত্র-শিশু হত্যাকারী জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফা ইয়াসমিন মুয়ুরী’র দৃষ্টান্তমূলক শাস্তি ও আদালত’র গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় তাকে দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন হিজড়া জনগোষ্ঠীর মাদারগঞ্জের বিন্দি, নুপুরসহ আরো অনেকে।
এ সময় মাদারগঞ্জের হিজড়াজনগোষ্ঠী উপস্থিত ছিলেন।