শেফালী আক্তার রাখি(বাগেরহাট) প্রতিনিধি:বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদ কর্তৃক মহান স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মাননা পদক পদক পেলেন বাগেরহাটের মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম।
শুক্রবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবেদিন তাকে সনদ ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
জানাগেছে, মোরেলগঞ্জের কৃতি সন্তান বিএনপি নেতা সমাজ সেবক মো. আমিনুল ইসলাম তিনি মানব কল্যাণে জনসেবামূলক কাজ করেছেন।এ
ছাড়াও ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে সক্রিয় ভুমিকা রাখায় মহান স্বাধীনতার ঘোষক বীর উত্তম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মাননা পদকে ভুষিত হয়েছেন।