কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কর্তৃক বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ ডিবি (দক্ষিণ), ঢাকা জেলার নেতৃত্বে ডিবি দক্ষিণের চৌকস টিম গতকাল ০৫ সেপ্টেম্বর ২০২৫ ইং রাত ২৩:১৫ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন খেজুরবাগ সাতপাকি এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—
১। রিপা আক্তার (৪৫), পিতা-আনোয়ার হোসেন, মাতা-মঞ্চু বেগম, স্বামী-মোঃ আলমগীর মিয়া, সাং-নুল্লাপাড়া, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, বর্তমান ঠিকানা-খেজুরবাগ সাতপাকি (আনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া), থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা। তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
২। মোঃ জীবন (২৩), পিতা-মৃত আঃ মন্নান, মাতা-কহিনুর বেগম, সাং-গৌড়িপুর, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, বর্তমান ঠিকানা-খেজুরবাগ সাতপাকি (আনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া), থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং-১৯, তারিখ-০৬/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) মোতাবেক মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।