চীফ রিপোর্টার আ.ন.ম.লুৎফুররহমানজামালপুরের মেলান্দহে গণঅধিকার পরিষদের পথ সভা ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় রেখিরপাড়া লুলু বাজারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন-মেলান্দহ গণঅধিকার পরিষদের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন। জেলা যুব অধিকার পরিষদের সভাপতি, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) সম্ভাব্য এমপি প্রার্থী মো: লিটন মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের নেতা রুবেল মিয়া, মাদারগঞ্জ গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক সেলিম মিয়া, মাদারগঞ্জ গণঅধিকার পরিষদের আহবায়ক হামিদুর রহমান, মেলান্দহ গণঅধিকার পরিষদের সহসভাপতি মাসুদ রানা, মেলান্দহ ছাত্র অধিকারের সহসভাপতি রিফাত রাহী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহীর আলম।