কাওসার হোসেন মামুন (খাগড়াছড়ি):খাগড়াছড়ির সাজেকের সেনাবাহিনীর সহায়তায় গাইবান্ধার নিজ বাড়িতে পৌঁছালো সাজেকে সড়ক দূর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকির মরদেহ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে হেলিকপ্টারে করে নিজ জেলা গাইবান্ধায় পাঠানো হয়েছে।
বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্স (S2-AGO) বিকেল ৩টা (১৫০০ ঘটিকা) খাগড়াছড়ি সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করে। পরবর্তীতে বিকেল ৩টা ১৫ মিনিটে (১৫১৫ ঘটিকা) মরদেহ নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়।
এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন।