সুনামগঞ্জ প্রতিনিধি: হেযবুত তওহীদের উদ্যোগে সুনামগঞ্জে তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের পানসী রেস্টুরেন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে জেলার সংবাদকর্মী,বৃদ্ধিজিিব,শিক্ষক,আইনজীবি,শিল্পী,কবি ,সাহিত্যিক,হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ও শ্রমিক কমিউনিটির নেতৃবৃন্দরা এই গোলটেবিল বৈঠকে অংশগ্রহন করেন।
হেযবুত তওহীদের সিলেটের বিভাগীয় সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে বৈঠকে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন দলের কেন্দ্রীয় শক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান। এয়াড়াও হিন্দু কমিউনিটির হৃদয়ানন্দ মহারাজ,খ্রিস্টান কমিউনিটির প্রতিনিধি ডেনিস চক্রবর্তী,শিক্ষক সাহনিয়া রহমান প্রমুখ।
সাইফুর রহমান বলেন,এশটি রাষ্ট্রের শান্তি ও প্রগতি তার গৃহিত ব্যবস্থার উপর নির্ভরশীল। ইতিহাস সাক্ষী,মানবসৃষ্ট কোন মতবাদ পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি,বরং সংঘাত ও বিভেদকে উস্কে দিয়েছে। পুঁজিবাদ,সমাজতন্ত্র কিংবা গণতন্ত্র সবই মানুষের অধিকারের কথা বললেও বাস্তবে মুষ্টিমেয় গোষ্ঠির স্বার্থ রক্ষা হয়। তাই এনসব সংকট থেকে উত্তরনে একমাত্র পথ হলো আল্লাহর দেয়া জীবন বিধান অনুসরণ করে চলা।