আ.ন.ম.লুৎফুর রহমান: জামালপুরের ইসলামপুরে সাপের কামড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শিক্ষার্থীদের মাঝে ৪র্থ শ্রেণির পড়ুয়া ছাত্র জাহিদুল ইসলাম (৯) এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমাতুন্নেছা (২২) সাপের দংশনে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় চরগোয়ালিনী ইউনিয়নের কান্দার চর গ্রামের মোশারফ হোসেনের ছেলে জাহিদুল ইসলাম সন্ধ্যার দিকে মাচায় ওঠে। এ সময় বিষাক্ত সাপ তাকে দংশন করে।
স্বজনরা ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক ডা. জাকিয়া তাকে মৃত ঘোষণা করেন ।
অপরদিকে একই দিন সন্ধ্যার দিকে চিনাডুলি ইউনিয়নের গুঠাইল এলাকার কামারিয়া পাড়া গ্রামের ফাতেমাতুন্নেছা নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাপে দংশনে মৃত্যু হয়েছে বলে জানা গেছে ।