সুলতান আহমেদ ময়না (শেরপুর): শেরপুর সদর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে জেলা শহরের নিউমার্কেট, রঘুনাথ বাজার, মুন্সিবাজার, বুলবুল সড়ক, খরমপুর, নয়নে বাজারসহ বিভিন্ন স্থানে প্রায় হাজার খানেক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া মেলে। লিফলেট বিতরণ শেষে শেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সম্মুখে ব্যাপক সমর্থক ও সাধারণ জনতাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শফিকুল ইসলাম মাসুদ। লিফলেট বিতরণ নির্বাচনী প্রচারণায়
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা মোঃ কামরুল হাসান, সদর থানা বিএনপির সাবেক সদস্য সচিব ফরহাদ আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিস্টার, সাবেক দপ্তর সম্পাদক সেলিম শাহী, শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর হাবিবুল রহমান হাবিব, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান সোহেল,জেলা বিএনপির সাবেক সদস্য এম এ মাসুদ, বিএনপি নেতা ফসিউল ইসলাম সুজন, মোকাররম হোসেন, জেলা তাঁতি দলের আহ্বায়ক লালন মোল্লা, সাবেক জেলা জাসাস সভাপতি মোঃ রমজান আলী, সাবেক ছাত্রদল সভাপতি শওকত হোসেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জিতেন্দ্র মজুমদার, সহ-সভাপতি মীর কাশেম, মোরশেদুজ্জামান, সিনিয়র যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম মোল্লা, যুগ্ম সম্পাদক এস এম রাশেদুজ্জামান রিপন, যুগ্ম সম্পাদক শাজাহান, আবু নাসের নিজামুল, দপ্তর সম্পাদক রেজাউল করিম বাবু এবং তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ সরকারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অন্যদিকে একই দিনে সকাল ১১টায় ডুবার চর হাই স্কুল মাঠে জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ, ১ নং কামারের চর ইউনিয়ন শাখার আয়োজনে কুইজ প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি এবং সদর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ শফিকুল ইসলাম মাসুদ। উদ্বোধক ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুল হাসান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মনোয়ার হোসেন রঞ্জু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রাশেদুজ্জামান রিপন, সাবেক দপ্তর সম্পাদক মোঃ সেলিম শাহী, যুবদলের সহ-সভাপতি মীর কাশেম, তাঁতি দলের আহ্বায়ক লালন মোল্লা, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।