সুলতান আহমেদ ময়লা (শেরপুর):বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে শেরপুর শহর শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জেলা শহরের ডিসি গেইটে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর (০১) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব হাফেজ মোঃ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা মোঃ হাফিজুর রহমান।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার সভাপতি মাওলানা নুরুল আমিন এবং সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি ডাঃ মোঃ হাসানুজ্জামান (হাসান)।
দাবিসমূহঃ
১। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন।
২। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
বক্তারা বলেন, এসব দাবী বাস্তবায়নের মাধ্যমে দেশ একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশে ফিরে আসবে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে।