আ.ন.ম.লুৎফুর রহমান: জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব শত্র“তার জেরে জনৈক এক কৃষকের ২ বিঘা রোপনকৃত ধান ক্ষেতে ক্ষতিকর আগাছানাশক প্রয়োগ করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক জাহাঙ্গীর আলম বাদী হয়ে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর এলাকার জিয়াউর হকের ছেলে আল আমিন (২৫) কে প্রধান আসামী করে ৮ জনের নামে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী কৃষক।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর এলাকায় শওকত আলীর ছেলে আল আমীন ও ইছাহাক ফকিরের ছেলে জাহাঙ্গীর হোসেনের সঙ্গে আবাদি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ২ বিঘা জমিতে আমন ধান রোপন করে জাহাঙ্গীর হোসেন। হঠাৎ ২৪ সেপ্টেম্বর ভোরে আগাছা নাশক প্রয়োগ করে ধানের গোছালি পুড়িয়ে দিয়েছে আল আমিন ও তার লোকজন। ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে জানান, চলতি আমন মৌসুমে ২ বিঘা জমিতে ধান রোপন করেন। ধানের গোছালি গুলো দ্রুতই বাড়ছিল। শত্র“তার জেরে আগাছা নাশক প্রয়োগ করে ধানের গোছালি গুলো পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনার বিচার দাবি জানান তিনি।
এ ব্যাপারে আল আমিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি মিটিংয়ে আছেন এবং পরে কথা হবে বলে ফোন কেটে দেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান রাশেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।