আ.ন.ম.লুৎফুর রহমান:জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু করা হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির পার্টি অফিস'র সামনে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় মাদারগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি আঃ মোতালিব সেলিম'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এড. মঞ্জুর কাদের বাবুল খান। সঞ্চালনায় ছিলেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক সানাউল্লাহ চাঁন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল দেশ, জাতি ও ইসলামের স্বার্থ রক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক অবক্ষয়ের সময়ে সংগঠনটির ভূমিকা আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। র্যালি ও আলোচনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ ও জাতির কল্যাণ কামনায় সকলকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৭নং শিধুলী ইউনিয়ন বিএনপির সভাপতি: মিজানুর রহমান রতন, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, মাদারগঞ্জ ওলামা দলের সাধারণ সম্পাদক, সানাউল্লাহ চাঁন ,সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, মাদারগঞ্জ পৌর ওলামা দলের আহবায়ক মুস্তাকিন বিল্লাহ, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক আবুল খায়েরসহ প্রমুখ। মোনাজাতের মধ্যদিয়ে দেশের মঙ্গল কামনায় আলোচনা সভার সমাপ্তি করা হয়।