আ.ন.ম.লুৎফুর রহমান: জামালপুর জেলার মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ (যমুনা) সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুস্মিতা দত্ত, সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, তথ্যসেবা কর্মকর্তা দিপা খাতুন।
এছাড়াও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর স্বপ্নসারথি দলের কিশোরী সরস্বতী রানী প্রমূখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।