আ.ন.ম.লুৎফুর রহমান: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে জামালপুর শহীদ জিয়াউর রহমান কলেজ পরিবার। আজ বুধবার কলেজ হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজ পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মিনহাজ উদ্দিনের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান ।
এসময় তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক আমিন উল্লাহ।