চীফ রিপোর্টার আ.ন.ম লুৎফুর রহমান: জামালপুরের মেলান্দহের সাধুপুর জেএম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৯ জানুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-শিল্পপতি আলহাজ শহিদুল্লাহ। প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য নূর জান্নাতুল ফেরদৌস অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন। প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-বাংলাদেশ ব্যাংকের ডিডি গোলাম রব্বানী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, নয়ানগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, লিয়াকত মিলিটারি, মনহর আলী প্রমুখ।
অনুষ্ঠান গ্রন্থনা-পরিচালনায় ছিলেন, আয়ুব আলী খান, মাসুদুর রহমান, জিয়াউল হক। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।