কবির আকন্দ,শ্রীপুর-গাজীপুর প্রতিনিধি:সদ্য অনুষ্ঠিতব্য ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৩ আসন থেকে জয়ের এভারেস্ট গড়লেন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু সাহেব।
কেননা বিগত ৪৭ বছর পর বিএনপি মনোনীত কোনো এমপি হিসেবে তিনি এই আসনটি পুনরুদ্ধার করেন।
উল্লেখ্য যে ১৯৭৯ সালে বিএনপির কোষাধ্যক্ষ চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী এই আসনটিতে বিএনপির এমপি নির্বাচিত হয়েছিলেন। তার মাঝের সময়গুলোতে যত নির্বাচন হয়েছিল তার প্রত্যেকটিতে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হয়েছিল। বিগত সময় গুলোতে মাঝেমধ্যে বিএনপি সরকার গঠন করলেও এ আসনটিতে এমপি ছিল আওয়ামী লীগেরই। তাই বিগত সময় গুলোতে বিএনপি সরকারের আমলে উল্লেখ যোগ্য কোনো উন্নয়ন হয় নাই আসনটিতে। এই বার যখন ২০২৬ এর নির্বাচনে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি তখন এমপিও নির্বাচিত হয়েছে বিএনপি'র।
তাই গাজীপুর ৩ আসনের জনগণের প্রত্যাশা অনেক বিএনপি সরকারের কাছে এবং অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু (মাননীয় এমপি) সাহেবের কাছে।
ইতিমধ্যে একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে তিনি মন্ত্রিত্ব পেতে পারেন। গাজীপুর ৩ আসনের তথা গাজীপুরবাসীর আকাঙ্ক্ষাও এই রকমেরই।