রাতুল গাজী, নলছিটি( ঝালকাঠি): সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার সাফল্য কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৯ রমজান উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মোনাজাতে উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা সালু।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা,সাবেক পৌর কাউন্সিলর জিয়াউল কবির মিঠু, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান খান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বশির তালুকদার, পৌর ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদ প্রমুখ।
সিদ্ধকাঠি ইউনিয়নের কালিয়ারজোড়ে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে দলীয় নেতাকর্মীরাসহ ৬ শতাধিক মুসল্লী অংশনেন।