আ.ন.ম.লুৎফর রহমান: জামালপুরের মেলান্দহ উপজেলায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আরা। সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মদ, জুয়া ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বন্ধে জোরালো পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার রায়, বণিক সমিতির সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামাল এবং প্রেসক্লাবের সভাপতি আজম খানসহ অন্যান্যরা।
সভায় বক্তারা সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।