
সোমবার (১১ আগস্ট ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোঃ হারুন চৌধুরী (৬৫), পিতা—মৃত রহিম দাদ চৌধুরী, মাতা—মৃত মোহছেনা খাতুন। তিনি রাঙ্গামাটির লংগদু উপজেলার ৬নং মাইনীমুখ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুসলিম ব্লক এলাকার বাসিন্দা। তিনি লংগদু উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, হারুন চৌধুরী লংগদু থানার মামলা নং-০৪, তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৫-এর এজাহারভুক্ত পলাতক আসামি। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩২৫/৩৮০/৪৩৬/১৪৮/৪৪৭/৪৪৮/৩২৩/৪২৭/৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।