
মোঃ বকুল হোসেন ঈশ্বরদী পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী পুলিশ ফাঁড়ির একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গত ২৭ সেপ্টেম্বর রাতে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শরীফুল ইসলাম, এএসআই মো. হাফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাত আনুমানিক ১১:০০ ঘটিকার সময় পাকশী এমএস কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মো. রাব্বি হোসেন (২৭), পিতা- মৃত আবুল কাশেম, সাং- পাকশী এমএস কলোনী, ঈশ্বরদী, পাবনা।
২. মোঃ সাদমান সাব্বির (২৫), পিতা- মৃত রবিউল ইসলাম, সাং- চররূপপুর।
৩. আতিক ইবনে আলিফ, পিতা- মোঃ আশিকুর রহমান, সাং- চররূপপুর।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।