মোঃ বকুল হোসেনঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম রঞ্জুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী পোস্ট অফিস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় তাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
আটকের কারণ ও তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।