নাহিদ হাসান, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দলটির একাধিক নেতার দাবি, বৈঠকে কালীগঞ্জ উপজেলা ও সহযোগী সংগঠনের প্রায় ১ হাজার ৮৭০ নেতাকর্মী ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
বৈঠকে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল মান্নান সহধর্মিনী ১ নম্বর সিনিয়র সহসভাপতি শামীম আরা মান্নানকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আয়ুব হোসেন খানের নামও ঘোষণা করা হয় বলে সূত্র জানিয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায় বৈঠকে তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠন ও সুসংগঠিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদটি শূন্য থাকায় সিনিয়র সহসভাপতি শামীম আরা মান্নানকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, আগামী দিনের কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সূত্র জানায়, বৈঠকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন। দেশের বাইরে থেকে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দন বৈঠকে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
দীর্ঘ সময়ের এই ভার্চুয়াল বৈঠকের বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।