কবির আকন্দ গাজীপুর শ্রীপুর প্রতিনিধি:৫ অক্টোবর ২০২৬ সোমবার সকাল ১০ঃ০০ ঘটিকায় গাজীপুরের শ্রীপুর উপজেলার অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবসের বিভিন্ন অনুষ্ঠানমালা পালন করা হয়।
অনুষ্ঠানটির পরিচালিত হয় উপজেলা পরিষদ ও শ্রীপুর শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি (সজল) এর যৌথ উদ্যোগ।
অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য গাজীপুর ৩ আসনের মাননীয় এমপি জনাব অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব নাহিদ ভূঁইয়া,উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সাইফুল ইসলাম,বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব ডাক্তার শফিকুল ইসলাম।
অনুষ্ঠানটির সভাপতি ছিলেন শ্রীপুর শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল হান্নান সজল।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান নাজমুল মন্ডল।
অনুষ্ঠানটিতে আরো বক্তব্য প্রদান করেন বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাওলানা ছাইফুল ইসলাম।
এ ছাড়াও শ্রীপুর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭ জন করে শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন।
সমিতির পক্ষ থেকে গত বছর অবসর গ্রহণকারী শিক্ষকগণকে বিভিন্ন সম্মাননা পুরস্কার সামগ্রী প্রদান করা হয়।