• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

কামরাঙ্গীরচরের বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে হত্যা মামলার আসামী মোঃ রাসেল (২৫) মাদারীপুরে র‌্যাব কর্তৃক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৮৪ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

কামরাঙ্গীরচরের বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে হত্যা মামলার আসামী মোঃ রাসেল (২৫) মাদারীপুরে র‌্যাব কর্তৃক গ্রেফতার।

গত ০৩/০৬/২০২৫ তারিখ ভোর অনুমান ০৫.৪৫ ঘটিকায়* সময় রাজধানীর *কামরাঙ্গীরচর থানাধীন মুসলিমবাগ বেড়িবাঁধ সংলগ্ন লবন ফ্যাক্টরীর সামনে পাকা রাস্তার উপর* বালুবোঝাই ট্রাক টাঙ্গাইল ট-২৫৪ এর বালু আনলোট করে যাওয়ার সময় উল্লেখিত ট্রাকে অজ্ঞাত নামা চালক অবহেলা পূর্বক বেপরোয়া গতিতে গাড়ী চালানোর সময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে *ভিকটিম নাঈম আহম্মেদ (২২) আহত হয়ে মৃত্যুবরণ করে।* উক্ত ঘটনায় ডিসিস্টের মা বাদী হয়ে ডিএমপি, ঢাকার কামরাঙ্গীরচর থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ০৫, তারিখ- ০৪/০৬/২০২৫ খ্রি., ধারা- ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ১০৫ রুজু হয়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল জড়িত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

গতকাল ১৭/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ২০.৪৫ ঘটিকায়* র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ও র‌্যাব ৮ এর সহযোগীতায় *মাদারীপুর সদর থানাধীন সবুজ চত্বর এলাকা* হতে বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে হত্যা মামলার আসামী *মোঃ রাসেল (২৫),* পিতা- মোঃ রফিক গাজী, সাং- সবুজ চত্বর, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর’কে গ্রেফতার করে।

সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর শামীম হাসান সরদার ‘চ্যানেল আর’ কে নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামী’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category