• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ জামালপুরের মেলান্দহে জাতীয় যুব দিবস উদযাপন, বিতরণ ৪ লাখ টাকার যুব ঋণ

শেরপুর সদর উপজেলা ও শহর ছাত্রদলের কমিটি গঠন

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ১১৪৩ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর সদর উপজেলা ও শেরপুর পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। শেরপুর সদর উপজেলা ছাত্রদলের নয়া কমিটিতে সভাপতি হয়েছেন হুমায়ুন কবির ইমরান ও সাধারণ সম্পাদক হয়েছেন আশরাফুল আলম রাসেল। এছাড়া শেরপুর পৌরসভা ছাত্রদলের নয়া কমিটির সভাপতি হয়েছেন সাকিবুল হাসান তারা এবং সম্পাদক হয়েছেন রাকিব হাসান। ১১ আগস্ট সোমবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় সংসদ।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটি ঘোষণা করা হয় এবং আগামী ১৫ দিনের মধ্যে নতুন কমিটির নেতৃবৃন্দদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।

এ ব্যাপারে শেরপুর সদর উপজেলা ছাত্রদলের নয়া কমিটিতে সভাপতি হুমায়ুন কবির ইমরান বলেন, যেদিন থেকে রাজনীতি বুঝি সেদিন থেকেই ছাত্রদলের সাথে লেগে আছি। স্বৈরাচারী সরকারের আমলে জেল জুলুমের শিকার হয়েছি কিন্তু কোথাও আপোষ করিনি। আমার সংগঠনের প্রতি ত্যাগের বিনিময়ে দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমি আমার জীবনের বিনিময়ে হলেও সংগঠনের জন্য কাজ করবো।

পৌরসভা ছাত্রদলের নয়া সভাপতি সাকিবুল হাসান তারা বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আরও বেগবান করতে পৌর ছাত্রদলের কল্যাণে কাজ করবো। সংগঠনের গতিশীলতা বাড়াতে আজ সকাল থেকেই কাজ শুরু করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু বলেন, দীর্ঘদিন যারা ত্যাগ স্বীকার করেছেন, দলের বিপদে আপদে সম্মুখ সমরে ছিলো দল তাদেরকে মূল্যায়ন করেছে। কেন্দ্র ঘোষিত কমিটি অত্যন্ত ভালো হয়েছে। এছাড়াও কেন্দ্র যাদের যোগ্য স্থানে রাখার প্রয়োজন মনে করেছেন তাদেরকেই রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category