• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ জামালপুরের মেলান্দহে জাতীয় যুব দিবস উদযাপন, বিতরণ ৪ লাখ টাকার যুব ঋণ

শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ১৫৪৫ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার (১৯ জুলাই) রাতে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে থানার মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব হযরত আলী, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহবায়ক পিপি এড. আব্দুল মান্নান, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, সদর উপজেলা যুবদলের আহবায়ক পারভেজ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি হাশেম আহম্মেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জল প্রমূখ। মিছিলে জেলা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দু’একটি রাজনৈতিক দল ক্ষমতার লোভে বিএনপির বিরুদ্ধে নানাভাবে কাল্পনিক, অসত্য ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জনগণকে উসকে দিতে তারা কাল্পনিক বক্তব্য উপস্থাপন করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভূয়া আইডি চালু করে একের পর এক মিথ্যা ও গায়েবি অপপ্রচারে লিপ্ত রয়েছে তারা। আমরা বলতে চাই, বিএনপি উড়ে আসা দল না। এটি প্রতিটা জনগণের পছন্দের দল। কাজেই এসব অপপ্রচার করে বিএনপির কোন ক্ষতি করা যাবে না। অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে আরো সচেতন হতে হবে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের হুুঁশিয়ারি দিয়ে বক্তারা আরো বলেন, দেশে কোন সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করা হলে তা রাজপথে থেকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে এবং উৎখাত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category