• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

আঙ্গুল ফুলে কলা গাছ তেঘরিয়া ইউনিয়নের নুর আলম

নিজস্ব প্রতিবেদক / ১২৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

আওয়ামী লীগের দুঃশাসন আমলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুরের নুর আলম আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। সে আওয়ামী লীগের সক্রিয় দোসর। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে যিনি এলাকায় জমি বেচাকেনার দালালি, বাবার সঙ্গে পচা সাবান বেচাকেনা করে জীবন যাপন করতেন। এখন সে তেঘরিয়া ইউনিয়ন রাজেন্দ্রপুরে হাজার কোটি টাকা মালিকের মধ্যে একজন। সে আওয়ামী লীগের আমলে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক পদ বাগিয়ে নিয়ে যত দুর্নীতি আছে সবই করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে হাত করে । আওয়ামী লীগের আমলে দুর্নীতি করে বনে যান কোটিপতি। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। স্বৈরাচার হাসিনার আমলে তিনি তেঘরিয়া ইউনিয়ন রাজেন্দ্রপুর আন্ডার পাস সংলগ্ন শেখ জবেদ আলী কমপ্লেক্স তৈরি করেন ৩০ কোটি টাকা দিয়ে, উল্লেখ্য যে শেখ জবেদ আলী কমপ্লেক্সের দক্ষিণ পাস বাউন্ডারিতে সরকারি খাস জমি প্রায় ১৫ শতাংশ রয়েছে, তৎকালীন তেঘরিয়া ইউনিয়ন চেয়ারম্যান হাজী জজ মিয়ার কাছে এলাকাবাসী দাবি জানায় উক্ত ১৫ শতাংশ সরকারি খাস জমিতে চেয়ারম্যানের উদ্যোগে একটি মসজিদ নির্মাণ করার জন্য চেয়ারম্যানও এলাকাবাসীকে আশ্বস্ত করেন মসজিদ নির্মাণ করবেন কিন্তু নূর আলম আওয়ামী লীগের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ক্ষমতা বলে উক্ত ১৫ শতাংশ খাস জমি এখনো জবর দখল করে ভোগ করছেন।

আরো উল্লেখ্য আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান শাহীন, তেঘরিয়া ইউনিয়নের অনেক মেম্বারদেরকেও আওয়ামী লীগের দলীয় নির্বাচন করার জন্য দিয়েছেন লক্ষ লক্ষ টাকা। এমনকি ছাত্র আন্দোলনের সময় দক্ষিণ কেরানীগঞ্জ তথা তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে তার নেতৃত্বে ছাত্রদের বিপক্ষে আন্দোলন করে নিরীহ ছাত্র জনতাকে দমন নিপীড়ন করে। এত কিছু করার পরেও তিনি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে আক্ষেপ স্থানীয়দের। তাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে সচেতন মহল।
অন্যের জমি জবরদখল কারীকে আইনের আওতায় আনার জোর দাবি তেঘরিয়া ইউনিয়ন রাজেন্দ্রপুরবাসীর।
স্থানীয়রা জানায়, সে আওয়ামী লীগের বড় নেতা বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ দিপুর হাত ধরে তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক হয়ে কিভাবে ধরাছোঁয়ার বাইরে আছে। এলাকার প্রিয়াঙ্কন আবাসিক প্রজেক্টের বিক্রয়কৃত বিভিন্ন ক্রেতাদের প্লট বুঝিয়ে না দিয়ে হাজার কোটি টাকার মালিক হয়েছেন। প্রশাসনের উচিৎ সব তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসা।

পরবর্তী নিউজে আওয়ামী লীগের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুল ঘনিষ্ঠজন নুর আলমের অবৈধ সম্পদের বিবরণী উল্লেখ করা হবে চোখ রাখুন ‘চ্যানেল আর’ এর নিউজে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category