কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের প্রতিভা কোচিং সেন্টারে গাছের চারা বিতরন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২১শে জুন বৌলাই ইউনিয়নের পাটদা গ্রামে বিকাল ৩ ঘটিকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের পরিচালক রায়হান মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা সেবা সংগঠনের সাবেক সভাপতি ও কিষ্টপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আল ইমরান, সিনিয়র শিক্ষক প্রতিভা কোচিং সেন্টার মিলন ফকির, ও উক্ত প্রতিষ্টানের শিক্ষর্থীদের প্রায় চার শতাধিক অভিভাবকবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যাক্তিগন এসময় অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় শেষে প্রতিভা শিক্ষা পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরন করেন।