• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

মাদকাসক্তের ছোবল থেকে রক্ষা পেতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে: ভিপি নান্নু

রাতুল গাজী, ঝালকাঠি প্রতিনিধি / ১৪২ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

মাদকাসক্ত এর ছোবল থেকে রক্ষা পেতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। খেলাধুলা শরীর ও মন ভালো থাকে। দেহ ও মন সুস্থ রাখে। খেলাধুলা একটি ভালো শরীর চর্চা।খেলাধুলায় মনের বিকাশ ঘটায়। ফ্যাসিবাদী সরকারের আমলে মানুষ মন খুলে খেলাধুলা করতে পারতো না। বিএনপির লোকজনকে মিথ্যা মালা হামলা করে বাড়িঘর ছাড়া করেছিল। মানুষের মধ্যে সবসময় আতংক বিরাজ করতো। দেশ থেকে আনন্দ ফুর্তি খেলাধুলা সাংস্কৃতিক চর্চা বিলিন হয়ে গিয়েছিলো। বিএনপি সব সময় মুক্ত সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার প্রতি উৎসাহ প্রদান করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান আরাফাত রহমান কেকো খেলাধুলা পছন্দ করতেন এবং তিনি খেলাধুরা বিস্তারে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন। গতকাল ২০ জুন শুক্রবার বিকালে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের কিস্তাকাঠি গ্রামের আবহমান বাংলার কাবাডি খেলা উদ্বোধনকালে এসব কথা বলেন বিএনপি’র কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিএম কলেজের ভিপি জননেতা মাহবুবুল হক নান্নু। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব এড. আনিসুর রহমান আনিস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: আজাদুর রহমান আজাদ, সাবেক সভাপতি মো: শফিকুল ইসলাম লিটন,  সহসভাপতি হেদায়েতুল ইসলাম সোহেল, বিএনপি নেতা মো: শাহিন ও মো: শহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম মৃধা।
কিস্তাকাঠি ও মির্জাপুর টিম খেলায় অংশ গ্রহন করে। প্রথমেই কিস্তাকাঠি এক গোল দিয়ে মির্জাপুরকে হারায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত খেলাধুলা চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category