• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

হত্যা মামলার আসামী রুম্মান হাওলাদার (২৬) র‌্যাব-১০ কর্তৃক রাজধানীর আজিমপুর হতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৮৪ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

হত্যা মামলার আসামী রুম্মান হাওলাদার (২৬) র‌্যাব-১০ কর্তৃক রাজধানীর আজিমপুর হতে গ্রেফতার।

গত ২৫/০৩/২০২৫ ইং তারিখ রাত অনুমান ০২.১৫ ঘটিকার সময় ভিকটিম আবুল বাশার রুবেল হাওলাদার ও আবু সালেহ হাওলাদার এর সহিত জমি-জমা ও বালুর ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব শ্ত্রুতার জেরে ভিকটিম’দ্বয়ের পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন নয়াখালী গ্রামস্থ নিজ বসত বাড়িতে আসামী রুম্মান হাওলাদার (২৬)’সহ অপরাপর আসামীগণ উপস্থিত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিম আবুল বাশার রুবেল হাওলাদার’কে এলোপাথাড়ি কুপিয়ে তার ডান পায়ের পাতা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিম আবুল বাশার রুবেল হাওলাদার এর ডাকচিৎকারে ভিকটিম আবু সালেহ হাওলাদার এগিয়ে আসলে তাকেও এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিম’দ্বয়ের বোন আফসানা মিমি (২৬) জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ সংবাদ দিয়ে থানা পুলিশের সহায়তায় ভিকটিম’দ্বয়কে ভান্ডারিয় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায় এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানে ভিকটিম আবু সালেহ হাওলাদার মৃত্যুবরণ করে ও ভিকটিম আবুল বাশার রুবেল হাওলাদার চিকিৎসার জন্য ভর্তি হয়। উক্ত ঘটনায় আফসানা মিমি (২৬) বাদী হয়ে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত হত্যা মামলার সাথে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

অদ্য ০২/০৭/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.৪০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মামলা নং- ১৮, তারিখ- ২৫/০৩/২০২৫ খ্রিঃ, ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৭৯/৩৮০/৫০৬/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর এজাহারনামীয় পলাতক আসামী রুম্মান হাওলাদার (২৬), পিতা- আলী আকবর, সাং- মাটিভাঙ্গা, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর’কে গ্রেফতার করে।

সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর শামীম হাসান সরদার ‘চ্যানেল আর’ কে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামী’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category