• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

কালিগঞ্জে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক ১

শ্যামল কুমার বিশ্বাস বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা / ২৫৩ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় দিনদুপুরে ব্যবসায়ীর মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক হয়েছে পেশাদার চোর আবু বক্কর সিদ্দীক (৫৫)।

শুক্রবার (৪ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলার নলতা ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি দোকানের সামনে থেকে মোটরসাইকেল চুরির সময় তাকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তার সহযোগীরা।
আটক আবু বক্কর সিদ্দীক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চিংড়িখালী গ্রামের মরহুম আরশাদ আলী গাজীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, নলতা ইউনিয়ন পরিষদের পাশে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের আহম্মদ আলীর গাজীর ছেলে শহিদুল্যাহ গাজীর (৩৩) কনফেকশনারীর দোকান রয়েছে। তিনি প্রতিদিনের ন্যায় দোকানের সামনে তার ব্যবহৃত হিরো হোন্ডা স্পেলেন্ডার প্লাস মোটরসাইকেলটি রেখে ব্যবসায়িক কার্যক্রম করছিলেন। সকাল ৯ টার দিকে আবু বক্কর সিদ্দীক মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় জনতার সহায়তায় তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় ব্যবসায়ী শহিদুল্যাহ গাজী বাদী হয়ে আবু বক্কর সিদ্দীক এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং-৩)। আবু বক্কর সিদ্দীক একজন পেশাদার মোটরসাইকেল চোর বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় শহিদুল্যাহ গাজী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category