• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

জুলাই আগস্টের সকল শহিদদের আত্নার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ৯৩১ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
জুলাই ও আগস্ট মাসের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের আশু সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর সদর উপজেলা ও পৌর ছাত্রদল জেলা বিএনপরি কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহম্মেদ সিদ্দিক বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিবুল হাসান তারা।

পৌর ছাত্রদলের সদস্য সচিব খালিদুজ্জামান সিদ্দিকী আসিফের সঞ্চালনায় এই মাহফিলে সভাপতিত্ব করেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুমন আহম্মেদ সহ ইউনিয়ন পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ সময় হাসেম আহম্মেদ সিদ্দিক বাবু বলেন, অনেকেই জুলাই আগস্টের দাবিদার হিসেবে বিভিন্ন জায়গায় বড় বড় কথা বলে তারা আজ পযর্ন্ত ৫ আগস্টের পর কোন প্রোগ্রামে ডাক দিতে দেখি নি। কোন গুপ্ত সংগঠন আজ পযর্ন্ত কোন মিলাদ মাহফিলের বা শহীদদের স্বরণে স্বরণ সভা করতে দেখিনি।
তিনি আরো বলেন, আজ পযর্ন্ত এই শহীদ বা আহতদের নিয়ে কথা বলতে দেখিনি। আজ আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে এই জায়গায় অধিকাংশ ছাত্রদলের নেতাক্রমী ছিলেন। সারা বাংলাদেশে ১৪২ জনের মত ছাত্রনেতা শহীদ হয়েছে এবং অসংখ ছাত্রনেতা আহত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category