• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শহীদ মাহবুব আলমের প্রথম শাহাদাতবার্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ৪৪৭ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল (শেরপুর): কোটা সংস্কার আন্দোলনের সময় শহীদ হওয়া শেরপুরের মাহবুব আলমের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, গুণীজন সম্মাননা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ মাহবুব আলম মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট এর আয়োজনে সোমবার (৪ আগস্ট) শেরপুর সদর উপজেলার তাড়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.জ.ম রেজাউল করিম, ও শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।

ট্রাস্টের সভাপতি মো. মাজহারুল ইসলাম মাসুদের সভাপতিত্বে আব্দুর রহিম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোতাসিম বিল্লাহ, সহযোগী অধ্যাপক আব্দুল কাদির তোফায়েল হোসেন ও রবিউল আওয়াল প্রমুখ।

আলোচনায় বক্তারা মাহবুব আলমের সাহসিকতা, আদর্শ এবং সমাজ পরিবর্তনের লক্ষ্যে তাঁর আত্মত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, মাহবুবের মতো তরুণদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে ২০ জন কৃতি শিক্ষার্থী ও ৬ জন গুণীজনের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে মাহবুব আলমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও নানা শ্রেণিপেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category