• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

দীঘিনালায় হেফাজতে ইসলাম উপজেলা শাখার নতুন আংশিক কমিটি গঠন

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধিঃ
দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর দীঘিনালা উপজেলা শাখার নতুন আংশিক কমিটি গঠিত হয়েছে।

২১ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার সকালে উপজেলার বেলছড়ি মাদ্রাসার হলরুমে কাউন্সিল অধিবেশন শেষে এ কমিটি ঘোষণা করা হয়।পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন কাউন্সিল বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা ইলিয়াস। সঞ্চালনায় ছিলেন মাওলানা হামিদুল্লাহ নোমান।হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা ক্বারি ওসমান গনী প্রধান অতিথি হিনাবে উপস্থিত ছিলেন।অন্যান্যদের মধ্যে জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি শামিম হোসাইন ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামালুল হাসান এবং অর্থ সম্পাদক মাওলানা ক্বারি নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

আলোচনা ও পরামর্শ শেষে সর্বসম্মতিক্রমে মাওলানা ইলিয়াসকে সভাপতি, মাওলানা হামিদুল্লাহ নোমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা রুহুল আমিনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করে দীঘিনালা উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category