• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য শেরপুর জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে শেরপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৫ আগস্ট সোমবার বিকেলে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে ওই স্মারকলিপি প্রদান করা হয়।

ওইসময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সরকারি ভিক্টোরিয়া একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনীছা বেগম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানী সুরাইয়া মিলোজ, সহকারী জেলা শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) আ.ল.ম শফিকুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ে সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ওইসময় জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান বলেন, আমাদের প্রাণের পাচঁ দফা হচ্ছে, মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে ৫ দফা দাবিগুলো হলো স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্ৰেডে উন্নীত করে ৪ স্তরীয় পদসোপান, অনতিবিলম্বে আঞ্চলিক উপ-পরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, এবং বকেয়া সিলেকশন গ্ৰেড ও টাইমস্কেল এর মঞ্জুরী আদেশ প্রদান বাস্তবায়ন।

দ্রুত সময়ের মধ্যে এসব দাবিগুলো মেনে নিয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার শৃঙ্খলা ফিরিয়ে আনবেন- এমন প্রত্যাশা করেন শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category